শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৪।

জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের নেতৃত্বে ১৬ ডিসেম্বর সোমরার ৬.৪৫ মিনিটে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু করে।

জাজিরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় পতাকা উত্তলন, বীর মুক্তিযোদ্ধােদের সংবর্ধনা, বিজয় মেলা, সন্ধায় শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে বিজয় দিবস পালিত হয়, এসময়ে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তর পেশাজীবি সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।