শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জাজিরা পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে শান্তির লক্ষ্যে দাওয়াতি প্রচারনা চালায়।

২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বাদ আছর শতাধিক নেতাকর্মী নিয়ে জাজিরা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচিতি ও দাওয়াতি লিফলেট বিতরন করেন তারা বিভিন্ন স্থানে এলাকায় বিরাজমান পরিস্থিতি, সেই সাথে আইন শৃঙ্খলা অবনতি না করতে সকলের উদ্দেশ্যে আহ্বান করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলমত নির্বিশেষে সকলের জন্য শান্তি কামনা করে দোয়া চেয়ে বক্তব্য রাখেন, এসময়ে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহ, পৌর আমীর মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি মোঃ বেলায়েত হোসেন,সাবেক উপজেলা সেক্রেটারি মোঃ বিল্লাল মাদবর, আব্দুল কুদ্দুস মাল, মাষ্টার মোঃ শান্ত কাজি সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ।