মহান বিজয় দিবস উপলক্ষ্যে শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজার স্ট্যান্ড সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় সুবচনী বাজারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুবচনী বাজার স্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ বোরহান উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হেমায়েত হোসেন লাবলু খান। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেপারী, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রোকন সরদার, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন তালুকদার।
সম্মানিত অতিথি ছিলেন, শরীয়তপুরের সিনিয়র সাংবাদিক শেখ খলিলুর রহমান, শরীয়তপুর জেলা জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসান, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জহির খান।
অনুষ্ঠানে স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ সংগঠনের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অতিথিবৃন্দকে ফুলের মালা দিয়ে শুভেচছা জানান। পরে স্ট্যান্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা হেমায়েত হোসেন লাবলু খান তার স্নেহ ও ভালোবাসায় এবং ফুলের মালা দিয়ে বরণ করেন।