শরীয়তপুর জাজিরা উপজেলা পুর্ব নাওডোবা ইউনিয়নের কয়েকটি এলাকায় উপজেলা প্রশাসন কম্বল বিতরণ করেছেন ।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল বিতরন করা হয়।

১২ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়

পুর্ব নাওডোবা ইউনিয়নে পাইনপাড়া এলাকার হাজি অছিমুদ্দিন মাদবরের কান্দি ও আলম খার কান্দি এলাকায় শীতার্ত অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২ শত কম্বল তুলে দেন।

বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইস্রাফিল হোসেন, পুর্ব নাওডোবা ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহাগ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ লিটন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানিয় চরাঞ্চলের জনসাধারণ।