শরীয়তপুর দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকাল ৩ টায় পালং বাজারে শরীয়তপুর দলিল লেখক সমিতির অস্থায়ী অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যের মাধ্যমে শরীয়তপুর দলিল লেখক সমিতির সদস্য সচিব আব্দুস সামাদ বেপারী আহবায়ক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এছাড়াও সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সমিতি’কে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে শরীয়তপুর দলিল লেখক সমিতির আহবায়ক আবুল কাশেম (ভেন্ডার) সমিতির সদস্য সচিবের বক্তব্যের পূর্ণ সমর্থন দিয়ে আগামী দিনে এ আহবায়ক কমিটির মাধ্যমে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া আশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের সকল বক্তব্যের পূর্ণ সমর্থন করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন।
উক্ত মতবিনিময় সভায় আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন