প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কী কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি।
এর আগে বেলা ১১টায় ইউএনডিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে যায়। ইসির কোনো চাহিদা আছে কি না, থাকলে কী করে সহায়তা দিতে পারবে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।



মন্তব্য করুন