শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম এর সবক দান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলার জাজিরা ইউনিয়নের মনির উদ্দিন সরদার কান্দি বাইতুন নুর জামে মসজিদে ১৪ জানুয়ারি সোমবার সকাল ৮টায় ইমাম মোঃ ছাইদুর রহমানের পরিচালনায় মসজিদে ছবকদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাজিরা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ আবুবকর ছিদ্দিক ও ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গন শিক্ষা কার্যক্রমের ঐ কেন্দ্রে ভর্তি হওয়া ২০২৪ ছাত্র ছাত্রী দের কোরআন শরীফ সবক দান করে দোয়া মোনাজাত করেন।

এসময়ে উপজেলার মডেল কেয়ারটেকার ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস শুকুর মিয়া, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মুসল্লীগন ও শিশু ও গন শিক্ষা কার্যক্রম এর কোমলমতি ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।