‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে শরীয়তপুরের জাজিরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপি ৪৬ তম বিজ্ঞান মেলার শুভ উদ্ভোদন করা হয়েছে।

বুধবার ১৫ জানুয়ারি বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।

মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা বিভিন্ন উদ্ভাবনী ও প্রযুক্তি মূলক তথ্য স্টলের মাধ্যমে উপস্থাপন করেন। এসময়ে বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী, গনমাধ্যম কর্মী ও মেলায় আগত প্রযুক্তি পিপাসু দর্শনার্থী উপস্থিত ছিলেন।