বাংলাদেশ স্কাউটস জাজিরা উপজেলা শাখার কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি বুধবার সকাল ১০টায় জাজিরা উপজেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক মাষ্টার শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের আহবায়ক কাবেরী রায়।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ও মাদারীপুর জেলা স্কাউটস এর সহকারী পরিচালক মোঃ মীর মুজাহিদ, শরীয়তপুর জেলা স্কাউটস এর সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মাষ্টার মোহাম্মদ আলী, শরীয়তপুর জেলা স্কাউটস এর সাবেক কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সাবেক কমিশনার মোঃ নিয়ামত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহ সভাপতি সিরাজ উদ দৌলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস, স্কাউটস শিক্ষক, স্কুল প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় (পদাধিকার) সভাপতি ও সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মতিউল ইসলাম সেলিম কে সম্পাদক করে ৩১ সদস্য কমিটি ঘোষণা করেন।



মন্তব্য করুন