দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী জমজমাট তারুণ্য মেলা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন শরীয়তপুর সরকারি কলেজ তারুণ্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক মোল্লা। ২১, ২২ ও ২৩ জানুয়ারি ৩ দিনব্যাপী মেলা শুরু হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্টলে উপস্থিত ছাত্র-ছাত্রীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা কে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা স্টলে অংশগ্রহণ করছি।

তিন দিনব্যাপী এ মেলায় শরীয়তপুর সরকার০ কলেজের ১৯টি বিভাগ সহ ছাত্রদল, ছাত্রশিবির, বাঁধন রক্তদান সংগঠন নিয়ে মোট ২১ টি স্টল অংশ নিয়েছেন।

প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গণ জুলাই বিপ্লবের আবহে সজ্জিত হয়েছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এ সময় শরীয়তপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল হক মোল্লা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন