শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ঐতিহ্যবাহী জাজিরা উপজেলা সরকারি ৩য় ও ৪র্থ শ্রেনী কর্মচারী ক্লাবে দ্বি-বার্ষিক কাউন্সিল ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বুধবার সাড়ে ৭ টায় শিল্পকলা একাডেমি সভা কক্ষে আহ্বায়ক ডিএম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐ ক্লাবের সাবেক সভাপতি কাজি আবদুল মলেক, মোঃ খলিলুর রহমান, মুন্সি আবদুল জলিল, মোঃ খলিলুর রহমান মোল্লা, মোঃ জাকির হোসেন সহ আহবায়ক কমিটির সদস্য, বিভিন্ন দফতরের কর্মচারীবৃন্দ।

এসময়ে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে মোঃ মোশাররফ হোসেন সভাপতি, মোঃ তোফাজ্জল হোসেন তোতাকে সাধারণ সম্পাদক, ফয়সাল আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য ২১ সদস্য কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন আহ্বায়ক ডি.এম দেলোয়ার হোসেন।