অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ছয় মাসে নানা সময় বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে।
এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এসব গুজবকে তিনি পাগলের প্রলাপের সঙ্গে তুলনা করেছেন। দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এসবে কান না দিতে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে আসিফ নজরুল এই কথা বলেন।
আইন উপদেষ্টা ফেসবুকে লিখেন- পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।

মন্তব্য করুন