র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর নেতৃত্বে ১০ নভেম্বর শনিবার আনুমানিক রাত ১১ টা ৫ মিনিটের সময় শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম (২১), পিতাঃ বাবুল বেপারী, সাং-হাজিপাড়া, থানাঃ গোসাইরহাট, জেলাঃ শরীয়তপুর কে ৪৭ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ডামুড্যা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য করুন