সারাদেশে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, গ্রেফতার অভিযানের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

একই সময়ে পুলিশি তল্লাশির অংশ হিসেবে সারাদেশে ২৯ হাজার ৭৩৪টি মোটরসাইকেল এবং ৩২ হাজার ২৮৭টি গাড়ি পরীক্ষা করা হয়েছে। এই তল্লাশি কার্যক্রমে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪৮২টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী শনাক্তকরণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর এই ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকবে।