নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পথে কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে মাইকিং করছেন কবির হোসেন নামে এক ব্যক্তি। শুক্রবার ঘোড়াশাল বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে তিনি টাকার মালিকের সন্ধান চালাচ্ছেন।
কবির হোসেন পেশায় একজন পাওয়ারলুম কারখানার শ্রমিক। তাঁর বাড়ি পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে। ঘোড়াশাল যাওয়ার পথে কিছু টাকা কুড়িয়ে পান তিনি।
টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে না পেরে মাইকিংয়ের পথ বেছে নেন কবির। নিজেই অটোরিকশা চালিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করে যাচ্ছেন তিনি।
তিনি জানান, প্রকৃত মালিক যেন টাকার সঠিক পরিমাণ ও প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এ উদ্দেশ্যেই বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
হারানো টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে কবিরের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। টাকার মালিককে ০১৭২০৯১১৯২৩ নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি।




মন্তব্য করুন