টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তাওহিদ হৃদয়ের দখলে। মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের কীর্তি ছাড়িয়ে তিনি অপরাজিত আছেন ২৪২ রানে। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি।
হৃদয়ের আদর্শ মুশফিকুর রহিম। সেই মুশফিকের রেকর্ডই তিনি ভেঙে দিলেন। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক করেছিলেন অপরাজিত ২১৯ রান, যা এতদিন ছিল বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস।
এর আগে দিনের দ্বিতীয় সেশনে হৃদয় ভেঙেছিলেন মুমিনুল হকের রেকর্ড। প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের কীর্তিটি ছিল মুমিনুলের—২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান। ১৩ বছর পর সেই রেকর্ড নিজের করে নেন হৃদয়।
তৃতীয় সেশনের শুরুতে হৃদয় গড়েন আরেক ইতিহাস—বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড এখন তার নামে। সিলেট টেস্টে এই ইনিংস খেলেন তিনি।




মন্তব্য করুন