সাংবাদিককে প্রকাশ্যে গালাগাল ও অপদস্থ করার ঘটনার জেরে চট্টগ্রামের একটি অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজকেরা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার ছবি বাদ দিয়ে নতুন পোস্টার প্রকাশ করেন।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড (CFVA)’ অনুষ্ঠিত হওয়ার কথা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার প্রকাশ করে পরীমনি লিখেছিলেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।”
পরীমনির অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এক সাংবাদিককে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগ তুলে তার আমন্ত্রণের প্রতিবাদ জানান তারা। একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠান বয়কট ও প্রতিহত করার ঘোষণাও দেয়।
আয়োজক কমিটির এক সদস্য জানান, ঢাকা আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটনার আগেই তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে।




মন্তব্য করুন