জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল ৮টার পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি সমাধি জিয়ারত করেন।

এ সময় তারা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং দুই নেতার রুহের মাগফিরাত কামনা করেন। দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

তারেক রহমান এতে হেঁটে অংশ নেবেন। শোভাযাত্রাটি কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ হওয়ার কথা রয়েছে।