বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্তে অগ্রগতি ও জিজ্ঞাসাবাদের জন্য দিশাকে রিমান্ডে নেয় পুলিশ। দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে প্রধান আসামি করে মামলা করা হয়। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




মন্তব্য করুন