ময়মনসিংহের নান্দাইলে ডাম্পট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজন পিকআপভ্যানে ছিলেন; তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বাহাদুরনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
স্থানীয়রা আহত তিনজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।




মন্তব্য করুন