ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় চার যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এসআরইউর বরাਤੇ জানানো হয়, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা গোলচত্বর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতার চার যুবক হলেন—মেহেদী হাসান (২৮), আশিক (২৬), আব্দুল্লাহ রাহুল (১৯) ও বেলায়েত হোসেন (৩০)।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য করুন