বিরল প্রজাতির প্রাণি ‘তক্ষক’ উদ্ধার করেছে ডিডিব পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেচাকেনার বিষয়টি গ্রুপে হঠাৎ ডিবি পুলিশের চোখ পড়লে নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে বিরল প্রজাতির প্রাণি ‘তক্ষক’ উদ্ধার করে অপু শীল নামক এক জন কে আটক করেছে শরীয়তপুরের ডিবি পুলিশ।

শনিবার ২৫ জুলাই সন্ধা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে তার নিজস্ব ফোর্স সহ তাকে আটক করেন। তার সাথে আরও ৩জন খবর পেয়ে পালিয়ে যায়। পলায়নকৃত ব্যাক্তিরা হলেন- জাজিরা উপজেলার ইকবাল হোসেন(৩০), নড়িয়া থানার মুসা বেপারী(৩০) ও অন্যজন অজ্ঞাত।

জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তক্ষক ধরা, কেনা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও এক শ্রেণির মানুষ তক্ষক সংগ্রহ করছেন। আর তা বিক্রিতে এবার নতুন ও নিরাপদ পথ বেছে নিয়েছেন কেউ কেউ। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বেচাকোন গ্রুপে হঠাৎ চোখ আটকে গেল। আলী হোসেন সাইদুল নামের একটি ফেসবুক আইডি থেকে বিক্রির উদ্দেশে একটি তক্ষকের ছবি পোস্ট করা হয়। এরপরই শুরু হয় সাইজ, ওজন আর দরদাম নিয়ে আলোচনা। এর সূত্র ধওে ডিবি পুলিশের একটি দল চৌকুশ অভিযান চালিয়ে অপু শীল অরফে সাগর(২৫) নামে একজনকে আটক করে।

ডিবি ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় কিছু লোক দেশের কিছু মুল্যবান সম্পদ যেমন পিলারের মতো কোটি টাকার দামি জিনিস পাচার করতে চলেছে। পরে শরীয়তপুর সদর উপজেলার মোল্লাকান্দি সাকিনাস্থ পালং-জাজিরা গামী পাকা রাস্তার পশ্চিম পাশে আনোয়ার হোসেন তালুকদারের ইটের ভাটার পশ্চিম পাশ থেকে ‘তক্ষক'(বিরল প্রজাতির প্রাণি)সহ অপু শীল অরফে সাগর(২৫) নামে একজনকে আটক করতে সম্মত হই। বাকিরা পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box