বুধবার ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১ টায় শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্রবীণ হিতৈষী সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আ: সামাদ বেপারীর নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ১৫০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আ: সামাদ বেপারী, আনসার সদস্য মো: হারুন-অর-রশিদ, মোহাম্মদ আলী, শুকুর বেপারী, ফিরোজ ফকির, মহর মোহলদার, শাহিন পেদাসহ অনেকে।