নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুর পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ২৬ জানুয়ারি সকাল ১০ টার দিকে শরীয়তপুর পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নিজস্ব মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো: এমারত হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান শেখসহ জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে। একমাত্র শেখ হাসিনার সরকার-ই নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে বই দিতে সমর্থ হয়েছে এবং এ কাজ প্রতিবছর ধারাবাহিকভাবে করে যাচ্ছে। শেখ হাসিনা সরকার শুধু শিক্ষা বান্ধব সরকার-ই নয়, মাদক নিয়ন্ত্রনেও কঠোর ভূমিকা রাখছে।