শরীয়তপুর জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজস্ব সম্মেলনে সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। সম্মেলনে জেলা প্রশাসক ভূমি ব্যবস্থপনায় বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে জানানো হয়, যারা সরকারি জমি দখল করেছে ও অবৈধ ভেকু ও ড্রেজার চালাচ্ছে তাদের মোবাইলের কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথাও আলোচনা হয়। তাছাড়া ফসলি জমি যারা বিলুপ্তি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
এ সময় শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন উল হাসান, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীব, শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।