২৫ জানুয়ারি রবিবার শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর শরীয়তপুরে আগমন উপলক্ষে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে কল্যান সভায় ডিআইজি হাবিবুর রহমান সকলের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে সম্মাননা স্মারক প্রদান করেন।
উক্ত বিশেষ কল্যান সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) আদনান, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) ইমরুল, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



মন্তব্য করুন