শরীয়তপুরে ব্র্যাকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের এ স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ব্রাকের জেলা সমন্বয়কসহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্যার ফজলে হাসান আবেদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় স্যার ফজলে হাসান আবেদের স্মরণে স্মৃতিচারণ করেন একজন ব্র্যাককর্মী।