“শেখ হাসিনার উপহার, আমার বাড়ি আমার খামার বদলাবে দিন তোমার আমার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নব নিয়োগকৃত ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারীদের জেলা পর্যায়ে ০২ দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৮ জানুয়ারি মঙ্গলবার সদর উপজেলা মিলনায়তনে “আমার বাড়ি, আমার খামার” প্রকল্পের আয়োজনে এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, বিআরডিবির উপ-পরিচালক মো: হান্নান মিয়াসহ উপজেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
এ সময় জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়ন করার লক্ষ্যে বেকারদের কর্মসংস্থানও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। এ দেশের সরকার বেকারদের কর্মসংস্থান করছে। সবশেষে প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে প্রশিক্ষণের নির্দেশনা প্রদান করেন এ জেলা প্রশাসক।