উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী(প্রকল্প)দের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অপারেশন ম্যানুয়ালের উপর ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। ২৮ জানুয়ারি মঙ্গলবার শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ছানোয়ার হোসেনসহ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, আমরা যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছি তারা সামাজিকভাবে দায়বদ্ধ। যার যার দায়বদ্ধতা থেকে সুন্দরভাবে কর্ম সম্পাদন করার জন্য প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। দূর্যোগকালীন সময়ে মানুষের নিরাপত্তা যেন সঠিকভাবে সম্পন্ন হয়, তার জন্েযই হচ্ছে এ সকল প্রশিক্ষণ।



মন্তব্য করুন