৩০ জানুয়ারি বৃহস্পতিবার শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর জেলা পুলিশের অনলাইন জিডি সংক্রান্তে এক দিনের “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন, শরীয়তপুর রিজার্ভ অফিস আরও-১ মোঃ মতিউর রহমানসহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।