শরীয়তপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শরীয়তপুর শহরে অবস্থিত পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রগুলো পরিদর্শণ করেন তিনি। শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আসা করছি এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে ডিজিটাল করেছেন। তাই অন্যতম বড় এ পাবলিক পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে যাতে কেউ সুবিধা নিতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
এ সময় তিনি শিক্ষকসহ সংশ্লিষ্ঠদের সততা ও নিষ্ঠার সাথে পরীক্ষায় দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় জেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা ও পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমারত হোসেন মিয়া, শরীয়তপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, শরীয়তপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ খলিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা মো. এমারত হোসেন মিয়া জানান, শরীয়তপুরে ২৯টি কেন্দ্রে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে। সোমবার শরীয়তপুর জেলার গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ, নড়িয়া, জাজিরা ও সদরে এসব কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়।
প্রথম দিন বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে জেলা মাধ্যমিকের ১৬ হাজার ৪৮৪ শিক্ষার্থী। এরমধ্যে এসএসসি ১৩ হাজার ৫৮১, ভোকেশনাল ৮১৬, দাখিল ২০৮৭ শিক্ষার্থী।
তিনি বলেন, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর ৬৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯৫ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে।



মন্তব্য করুন