“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে জেলার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতয়াল, জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, মেম্বারবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, এসব রোধ করতে পারলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব হবে। মাদক শুধু একজন মানুষকে নয় একটা পরিবারকে ধ্বংসের দিকেও ঠেলে দেয়।