৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় শরীয়তপুর এল.জি.ই.ডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নাহিম রাজ্জাক। এ সময় তিনি এল.জি.ই.ডি শরীয়তপুর এর উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর এল.জি.ই.ডি সিনিয়র সহকারী প্রকৌশলী রঞ্জিদ দে, ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ গোলন্দাজ ও এল.জি.ই.ডি কার্যালয়ের কমকর্তাগণ।