র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ২৮ জুন রবিবার রাত ৮ টার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন চরনাচনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিপ্লব মন্ডল(২২), পিতাঃ গনেশ মন্ডল, সাং-ধুরাইল, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করেন।
এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৪’শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন