আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় বীর কর্নেল(অবঃ) শওকত আলী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
সোমবার (১৬ নভেম্বর) সাংসদ ইকবাল হোসেন অপু শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।



মন্তব্য করুন