শরীয়তপুরে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জদের উপস্থিতিতে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ নভেম্বর দুপুর ১২ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এঁর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত বিট পুলিশিং কর্মশালায় পুলিশ সুপার সকল থানা ও পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ এবং জেলার সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে বিট পুলিশিং সংক্রান্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।