শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের খোড়াতলা নিবাসী মৃত মোঃ হাবিব মাদবরের ছোট ছেলে সাংবাদিক মাসুদ রানা জলিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিকাল ৪ টার সময় মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫৫ বছর। মাসুদ রানা জলিল জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শরীয়তপুর জেলা ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব রত ছিলেন।

মাসুদ রানা জলিল মৃত্যুকালে তার স্ত্রী, তিন মেয়ে এবং তার মা সহ আত্মীয়-স্বজন রেখে যান। সাংবাদিক মাসুদ রানা জলিলের মৃত্যুতে ‘বিএমএসএফ’ শরীয়তপুর গভীরভাবে শোক প্রকাশ করেছে। বুধবার ২ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।