কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রবিবার ৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশনায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার সকাল থেকে শরীয়তপুরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হাজির হতে থাকে আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী সমর্থক। সকাল ১০ টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় এবং বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রব মুন্সী। তিনি বলেন, আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ভাস্কর্য ভাঙার দুঃসাহস যারা দেখিয়েছে নিঃসন্দেহে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে তারা সংঘবদ্ধ হয়ে ধর্মের নামে অপতৎপরতা চালাচ্ছে। আমরা সবাইকে সাথে নিয়ে যেকোন অপশক্তির মোকাবেলা করবো। এ সময় তিনি শরীয়তপুরের সকল স্তরের নেতাকর্মীদের যেকোন অপতৎপরতা রুখতে সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করেন।

আরো বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল আকন্দ, সদস্য এ্যাডভোকেট আলমগীর মুন্সী, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়পুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমীর হোসেন খান, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মো: বাচ্চু বেপারী, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সদর উপজেলা যুবলীগ সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, জেলা ছাত্রলীগ আহবায়ক মহাসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, পৌরসভা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।