শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় ০১ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৪০ জন। নতুন করে কাউকে সুস্থ ও মৃত ঘোষণা করা হয়নি।
সোমবার ০৭ ডিসেম্বর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৭ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৯৭১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। যার মধ্যে নতুন ০৩ জনসহ মোট ৮ হাজার ৯০১ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৭৪৭ জন, জাজিরায় ২০৬ জন, নড়িয়ায় ২২৫ জন, ভেদরগঞ্জে ২৪২ জন, ডামুড্যায় ১৯২ জন ও গোসাইরহাটে ২২৮ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৮৪০ জন।
০৭ ডিসেম্বর পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৭২৮ জন, জাজিরায় ২০২ জন, নড়িয়ায় ২১৪ জন, ভেদরগঞ্জে ২৩১ জন, ডামুড্যায় ১৯১ জন ও গোসাইরহাটে ২২৩ জন। মোট সুস্থ ১৭৮৯ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ২৮ জন।
এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৪ জন, জাজিরা উপজেলায় ০২ জন, নড়িয়া উপজেলায় ১১ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ২৩ জন।



মন্তব্য করুন