শরীয়তপুর তৃতীয় লিঙ্গ হিজড়াদের মাঝে খাদ্য দ্রব্য চাউল বিতরণ করেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। ১২ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে চাউল বিতরণী সভায় পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, সমাজে আমার যেমন মানুষ, তৃতীয় লিঙ্গের হিজড়ারাও তেমনি আমাদের মতই মানুষ। তাঁদেরও সমাজে অধিকার রয়েছে সকলের মত স্বাভাবিক ভাবে চলার। করোনা ভাইরাসের কারনে অনেকেই উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে পালং থানা এলাকার ১৪ জন হিজড়াদের মাঝে ১০০ কেজি চাউল প্রদান করলাম, যাতে করে তাঁরা কিছুদিন ভালোভাবে খেতে পারে। এছাড়াও হিজড়াদের মাঝে পর্যায়ক্রমে আরো সাহায্য প্রদান করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন, পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম, বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, পুলিশ লাইন্স রিজার্ভ অফিস আরও-১ মোঃ মতিউর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।