আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে মো. মোয়াজ্জেম হোসেন ঢালী ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলমত নির্বিশেষে তিনি যাচ্ছেন ভোটার, শুভাকাঙ্খি ও গণমানুষের দ্বারে দ্বারে। দোয়া প্রার্থনা করছেন সকল শ্রেণি পেশার মানুষের কাছে।
মো. মোয়াজ্জেম হোসেন ঢালী বর্তমানে শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া ও তিনি একজন সফল ব্যবসায়ী। বিগত দিনেও তিনি মানুষের পাশে থেকে জনকল্যাণে ভূমিকা রেখেছেন। তাই ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ তাকে তাদের কাউন্সিলর হতে নির্বাচনে প্রার্থী করেছেন। সমাজের উন্নয়ন ও গণমানুষের পাশে থাকতে তিনি নির্বাচনে আসবেন বলে এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মো. মোয়াজ্জেম হোসেন ঢালী রুদ্রবার্তাকে বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর আদর্শে আমি রাজনীতি করি। আমি চাই একটি মাদক-সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমাজ। তাই আমার নির্বাচনী এলাকা শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা আমার লক্ষ্য। জনগণ আমাকে সুযোগ করে দিলে আমি তাদের পাশে থেকে ৪নং ওয়ার্ডকে আধুনিক ও আদর্শ ওয়ার্ডে পরিনত করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমার ভাই কাউন্সিলর হিসেবে ৪নং ওয়ার্ডের অনেক উন্নয়ন করেছেন। তার অপূর্ণ কাজগুলো আমি জনগনকে সাথে নিয়ে পূর্ণ করতে চাই।
এদিকে, ৪নং ওয়ার্ড ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়- এবার তাদের পছন্দের প্রার্থী হিসেবে তারা মো. মোয়াজ্জেম হোসেন ঢালীকে অন্যদের চাইতে অনেক এগিয়ে রেখেছেন। তাদের বিশ্বাস মো. মোয়াজ্জেম হোসেন ঢালী নির্বাচিত হলে গণমানুষের সুখ-দুঃখে পাশে থেকে মানুষের সেবা করে যাবেন। তারা আরো বলেন, একজন ভালো মনের মানুষ হিসেবে তিনি সমাজে পরিচিত। সমাজসেবক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তাই এবার আমরা মোয়াজ্জেম হোসেন ঢালীকেই নির্বাচিত করবো ইনশাআল্লাহ্।



মন্তব্য করুন