শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-০১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র পক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর জজ কোর্টের জিপি এ্যাডভোকেট আলমগীর মুন্সী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, পৌরসভা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box