যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপুরে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জাননো হয়। এরপর শরীয়তপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শরীয়তপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ও পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, শরীয়তপুর সদর উপজেলার চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম, জেলা বিশেষ শাখা ডিআইও-২ কামরুল ইসলাম, পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলামসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠণের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা শিল্পকলার সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।