আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের শরীয়তপুর কোর্ট এলাকার বিভিন্ন সড়কে ব্যবসায়ী সহ স্থানীয়দের সাথে ব্যাপক গণসংযোগ করেছেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারন সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাজী আমিনুল ইসলাম সরদার। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত এ গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ইলিয়াস সরদার, সুমন পাহাড়, জব্বর আলী মোল্যা, মো. ফরিদ, সমীর দাস, আমজেদ খা, সালাম সরদার, নুর মোহাম্মদ সরদার, লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় হাজী আমিনুল ইসলাম সরদার বলেন, জননেতা ইকবাল হোসেন অপু শরীয়তপুর-১ আসনের এমপি হয়েছেন বলেই পালং-জাজিরায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি সহ এলাকার সমাজ সেবা করে চলছি। তাই সেবার মান আরও বাড়তে চাই। এজন্য জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষন করছি। এছাড়াও আমি এ মাটির সন্তান, এখানেই আমার বেড়ে ওঠা। আমি শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীর সেবক হতে চাই। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য ৪নং ওয়ার্ডবাসী সহ সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।