শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট পারভেজ রহমান জন-এর পিতামাতার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২৫ ডিসেম্বর আ:লীগ মেয়র প্রার্থী এডভোকেট পারভেজ রহমান জন-এর নিজ বাড়িতে শরীয়তপুর আওয়ামী ওলামালীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ঢালীর উদ‍্যোগে পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সকাল থেকে কোরআন খতম সম্পন্ন করেন। পরে সকাল ৮টার দিকে পারভেজ রহমান জন-এর পিতা-মরহুম বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান ও মাতা-মরহুম জিন্নাত আরা হাবিব-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়া এডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনির হত‍্যার যেন বিচার হয় এবং আ:লীগ মেয়র প্রার্থী হয়ে নৌকা মার্কা নিয়ে শরীয়তপুর পৌরবাসীর খেদমত করার জন‍্য যেন জয়যুক্ত হতে পারেন ও দীর্ঘজীবি হোন, সেজন‍্যও দোয়া করা হয়।

দোয়া ও কোরআন খতম শেষে উপস্থিত সকলকে আপ‍্যায়নের ব‍্যবস্থা করা হয়। এ সময় এডভোকেট পারভেজ রহমান জনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং আওয়ামী ওলামালীগের কর্মী ও সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।