দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধকল্পে মঙ্গলবার ২৯ ডিসেম্বর শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের মনিটরিং টিম।
অভিযানে চাল, তেল, আলু, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, ঔষধের দোকান, খাবার হোটেল এবং সার, বীজ ও কীটনাশকের দোকান পরিদর্শণসহ সরকার নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সারের মূল্য তালিকা প্রদর্শণ না করা ও সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রয় করায় উক্ত বাজারের ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। এর মধ্যে মেসার্স সরদার ট্রেডার্সকে ৭ হাজার টাকা ও মেসার্স খান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরতে পরামর্শ প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশের একদল চৌকস সদস্য।



মন্তব্য করুন