শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এঁর শরীয়তপুর জেলায় যোগদান এক বছর পূর্তি উপলক্ষ্যে জেলা পুলিশের সকল সদস্যের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বুধবার ৩০ ডিসেম্বর বেলা ১১ টার দিকে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও-২ কামরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



মন্তব্য করুন