শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে গত ২৯ মার্চ সোমবার জেলা পর্যায়ে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের সর্বমোট ১২ টি স্কুল অংশগ্রহণ করে।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১২ টি স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করে গোসাইরহাট ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে নড়িয়ার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ও তৃতীয় স্থান অধিকার করে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়।
বুধবার (৩১ মার্চ) শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সেই সাথে সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন