শরীয়তপুর জেলায় কর্মরত বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল এঁর বদলী হওয়ায় বদলী জনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯ টায় শরীয়তপুর পুলিশ সুপারের বাসভবনে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল’কে বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মোঃ নুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুল ইসলাম, সদর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম সহ জেলা পুলিশের ও বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।



মন্তব্য করুন