“শুদ্ধাচার চর্চার মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গণকর্মচারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিমাসে এক বা একাধিক ‘মাস সেরা গণকর্মচারী’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান জেলা প্রশাসনে কর্মরত গণকর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি ও সৃজনশীলতার বিকাশ ঘটাবে” এই বিশ্বাসকে উপজীব্য করে বৃহস্পতিবার (১লা এপ্রিল) দু’জন সেরা গণকর্মচারীকে তাঁদের মার্চ ২০২১ মাসের কর্মতৎপরতার মূল্যায়ন করলো শরীয়তপুর জেলা প্রশাসন।
পেশাগত জ্ঞান ও দক্ষতা; সততার নিদর্শন; শৃঙ্খলাবোধ; উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও সেবা গ্রহীতার সঙ্গে আচরণ এবং ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে আগ্রহ (ই-নথি, ই-মিউটেশন, অন্যান্য অফিস অ্যাপ্লিকেশন/এ্যাপস ইত্যাদি) এর ভিত্তিতে স্থানীয় সরকার শাখার উচ্চমান সহকারী হরি নারায়ণ চক্রবর্তী ও নেজারত শাখার অফিস সহায়ক অরুণ চন্দ্র দে কে মাস সেরা গণকর্মচারী- মার্চ, ২০২১ হিসেবে নির্বাচন করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন- আমাদের বিশ্বাস, এ স্বীকৃতি তাঁদের আরও উদ্যোগী ও উৎসাহী করবে। অন্যদের দেবে অফুরন্ত অনুপ্রেরণা। ফলে গণকর্মচারীদের মধ্যে গড়ে উঠবে সুস্থ প্রতিযোগিতা, যা পুরো জেলা প্রশাসনকে করবে জনকল্যাণমুখী, জনবান্ধব ও উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রগামী অভিযাত্রী।
জেলা প্রশাসক মার্চ মাসের দুই সেরা গণকর্মচার কে উদ্দেশ্য করে বলেন, অভিনন্দন প্রিয় সহকর্মী স্থানীয় সরকার শাখার উচ্চমান সহকারী হরি নারায়ণ চক্রবর্তী ও নেজারত শাখার অফিস সহায়ক অরুণ চন্দ্র দে কে এ অগ্রযাত্রায় অগ্রনায়ক হিসেবে মাস সেরা গণকর্মচারী- মার্চ, ২০২১ হিসেবে মনোনীত হওয়ায়। আপনাদের জীবন সুন্দর, সফল ও সার্থক হোক।



মন্তব্য করুন